ইউটিউবে শাবনূরের ট্রেলার, ফেসবুকে সমালোচনা

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৯:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:২৭

আগের শাবনূর (বামে), ‘পাগল মানুষ’-এ শাবনূর-শায়ের খান ১২ জানুয়ারি আবার পর্দায় উঠছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। ছবির নাম ‌‘পাগল মানুষ’। তার পর্দায় ফেরা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আজ (১০ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ হলো ছবিটির ট্রেলার।
জানা গেছে, শাবনূরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এটাই প্রথম কোনও ছবি যার ট্রেলার সরাসরি প্রকাশ পেল ইউটিউবে। যদিও সেই ট্রেলারের সূত্র ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চলছে নেতিবাচক প্রতিক্রিয়া।
ট্রেলারটি দেখে বেশিরভাগ ভক্ত-সমালোচকই আগাম দাবি করছেন, ‘পাগল মানুষ’ হতে যাচ্ছে নব্বই দশকের নন্দিত এই নায়িকার সবচেয়ে মানহীন সিনেমা! যা তাদের মনোবেদনার কারণ।  
১০ জানুয়ারি বিকালে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে ট্রেলারটি অবমুক্ত করা হয়। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে যেন বর্তমানের শাবনূরকে পাওয়া গেল। তবে এতে নায়িকার চেয়ে নায়ক শায়ের খানকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
‘পাগল মানুষ’ পরিচালনা করেছেন এম এম সরকার। এ ছবির মাধ্যমে প্রায় ৫ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন শাবনূর।

ট্রেলার:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
সন্তান জন্মের পর মাঠে ফেরা সহজ হবে? নারী ক্রিকেটারদের পাশে দীপিকা
সন্তান জন্মের পর মাঠে ফেরা সহজ হবে? নারী ক্রিকেটারদের পাশে দীপিকা
পুরুষের চোখে কেন অস্বস্তি তামান্না ভাটিয়ার?
পুরুষের চোখে কেন অস্বস্তি তামান্না ভাটিয়ার?
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা