ইউটিউবে শাকিব-মিমের ‘চুম্মা’

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ০০:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০০:০৫

গানটির দৃশ্যে শাকিব ও মিমবিদ্যা সিনহা মিমের কাছে শাকিব খানের অন্যরকম আবদার ও রসায়ন দেখা গেল ইউটিউবে। আর তা নাচে গানে ইউটিউবে।
২৮ জানুয়ারি রাতে প্রকাশ হয়েছে এ তারকা জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’র গান। নাম ‌‘চুম্মা’। ছবিটির ভারতীয় পরিবেশক এসকে মুভিজ তাদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করেছে।
এতে গানের আবদারের পাশাপাশি মোহনীয় ভঙ্গিতে নেচেছেন দুজনেই।
গানটি গেয়েছেন শ্রীপ্রীতম ও জেমি ইয়াসমিন। এতে র‌্যাপ অংশ করেছেন বনি। সুদীপ কুমার দীপের লেখা এ গানটির সংগীতও করেছেন শ্রীপ্রীতম।
‘আমি নেতা হবো’ ছবির দ্বিতীয় গান এটি। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে অংশ নিয়েছিলেন।  ‘লাল লিপস্টিক’ নামের সেই গানটি ১১ জানুয়ারি ইউটিউবে আসে।
ক্লিক করে দেখা যাবে ‘চুম্মা’ গানটি:

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির কেন্দ্রীয় চরিত্রেও আছেন শাকিব-মিম। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো