দুই দিনে নিশো-তিশার ৮ লাখ!

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৫:০২আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:১৮

নিশো ও তিশা। ছবি- সংগৃহীত একসঙ্গে হাতেগোনা কাজ করেছেন অভিনয়শিল্পী আরফান নিশো ও তানজিন তিশা। এরমধ্যে অন্যতম হলো বৈশাখের নাটক ‘এক বৈশাখে’।
নববর্ষের দিন রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে এটি প্রচারিত হয়। এর পরপরই এটি অবমুক্ত করা হয় এনটিভির ইউটিউব চ্যানেলে। ৪৮ ঘণ্টা (১৬ এপ্রিল দুপুর) না পেরোতেই এটি প্রায় ৮ লক্ষ বার দেখেছেন দর্শকরা।
সারোয়ার রেজা জিমি রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। তিনি বললেন, ‌‘একজন নির্মাতার কাজ যখন দর্শক পছন্দ করেন, তখন তার জন্য এর থেকে আর আনন্দের কিছুই হতে পারে না। এতো কম সময়ে ৮ লাখ ভিউ হওয়ায় আমি সত্যি আনন্দিত।'
ঢাকা শহরের দুই প্রান্তে চাকরিজীবী দুজন মানুষ পলাশ ও নীলিমা। ফেসবুকে দুজনের আইডির নাম পলাশ ও অপরিচিতা। একসময় ফেসবুকে দুজনের বন্ধুত্ব হয়। একে অন্যের ওপর নির্ভরশীলও হয়ে পড়েন। তারপর তারা সিদ্ধান্ত নেন দেখা করবেন। আর সেই দিনটিই হলো পহেলা বৈশাখ। সেদিন পলাশের জন্য নীলিমা অপেক্ষা করে। কিন্তু আদৌ কি পলাশ নীলিমার সঙ্গে দেখা করতে আসে? এমনই গল্প নিয়ে এগিয়ে যায় ‘এক বৈশাখে’ নাটকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশো ও তিশা।

নাটকের ভিডিও: 

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা