সোনার ক্যামেরা জিতলেন লুকাস দোন্ত

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৯ মে ২০১৮, ২৩:৫২আপডেট : ২০ মে ২০১৮, ০০:৩২

‘গার্ল’ ছবির একটি দৃশ্য কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে ক্যামেরা দ’র পুরস্কার জিতেছেন বেলজিয়ামের লুকাস দোন্ত। ‘গার্ল’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। তাকে দেওয়া হয়েছে সোনার ক্যামেরা আকারের পুরস্কার।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।
পরিচালকের প্রথম কাজের জন্য কান উৎসবে দেওয়া হয়ে থাকে ক্যামেরা দ’র।
এবারের আসরে এই বিভাগে বিচারকদের প্রধান ছিলেন উরসুলা মাইয়ার। তিনিই বিজয়ীর নাম ঘোষণা করেন।
‘গার্ল’ ছবির গল্প লারাকে ঘিরে। তার বয়স ১৫ বছর। পেশাদার ব্যালেরিনা হতে দৃঢ়প্রতিজ্ঞ সে। বাবার সহায়তায় নতুন একটি স্কুলে ভর্তি হয় মেয়েটি। কিন্তু ব্যালেরিনা হওয়ার মতো শারীরিক গড়ন নেই বলে হতাশা ও অস্থিরতা পেয়ে বসে তাকে। কারণ সে জন্ম নিয়েছে ছেলের মতো শরীর নিয়ে!
ক্যামেরা দ’র পুরস্কার হাতে লুকাস দোন্ত, পাশে ‘গার্ল’ ছবির অভিনেতা ভিক্টর পলস্টার ও বিচারকদের প্রধান উরসুলা মেইয়ার শনিবার বিকালে আঁ সার্তেন রিগার্দ বিভাগে প্রদর্শিত ছবিগুলোর মধ্যে ‘গার্ল’-এর জন্য ফিপরেস্কি পুরস্কার পান লুকাস দোন্ত।
শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন