প্রিঁ দ্যু জুরি পেলেন লেবাননের নাদিন লাবাকি

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২০ মে ২০১৮, ০০:২১আপডেট : ২০ মে ২০১৮, ০০:৪৬

প্রিঁ দ্যু জুরি পেলেন নাদিন লাবাকি কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে প্রিঁ দ্যু জুরি পুরস্কার জিতলেন লেবাননের নারী নির্মাতা নাদিন লাবাকি। ‘কেপারনম’ ছবির সুবাদে এই স্বীকৃতি এলো তার হাতে।

শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।
প্রথমবার কানে পাম দ’রের দৌড়ে ছিলেন নাদিন লাবাকি। শিক্ষা, স্বাস্থ্য ও ভালোবাসার মতো মৌলিক মানবাধিকার ছাড়াই জীবনযুদ্ধে টিকে থাকতে সংগ্রামরত সব শিশুর পক্ষে কথা বলেছে তার নতুন ছবিটি। কীভাবে অনুকূল সমাজ গড়া যায় সেই বিষয়ে দর্শককে ভাবাতে চেয়েছেন তিনি।
শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
জুরি প্রাইজ হাতে লেবাননের নাদিন লাবাকি। তাকে পুরস্কার তুলে দেন ব্রিটিশ অভিনেতা গ্যারি ওল্ডম্যান বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন