‘রঙিন পাতা’য় মনির খান ও শেখ সামিরাহ

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ০০:০২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:১৬

শুটিংয়ের ফাঁকে শেখ সামিরাহ, মনির খান ও তৌহিদা শ্রাবণ্য

দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সংগীতানুষ্ঠানের বাইরে যাকে খুব একটা টিভি পর্দায় দেখা যায় না। তার গান প্রকাশের সংখ্যাও এখন বেশ কম।
এবার তাকে একান্ত আলাপচারিতায় পাওয়া যাবে এনটিভির নিয়মিত অনুষ্ঠান ‘রঙিন পাতা’র আয়োজনে। এতে সাংবাদিক হিসেবে তার সঙ্গে অতিথির আসনে বসছেন যায়যায়দিন পত্রিকার বিনোদন সম্পাদক শেখ সামিরাহ।
সাংবাদিক নাইস নূরের গ্রন্থনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তৌহিদা শ্রাবণ্য। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় এবারের পর্বটি প্রচার হচ্ছে আজ (১৯ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে।
এনটিভি কর্তৃপক্ষ জানান, পত্রিকাগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই বিনোদন পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এতে সাংবাদিক ও তারকা শিল্পীদের আড্ডার মধ্য দিয়ে মিডিয়া জগতের অনেক জানা-অজানা গল্প জানতে পারছেন দর্শকরা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে
পাত্রী ব্রাজিল-পাত্র আর্জেন্টাইন সমর্থক, লড়াই গড়ালো মাঠে
হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?
হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?
‘মালিক’-এর ডাকে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ
‘মালিক’-এর ডাকে অস্ট্রেলিয়া যাচ্ছেন শুভ
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
বিশ্ব ফুটবলের রঙে মাতালেন বাংলাদেশের মডেলরা
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’