ভক্তদের আয়োজনে ‘সালমান শাহ উৎসব’

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

সালমান শাহ (জন্ম ১৯ সেপ্টেম্বর, ১৯৭১ - মৃত্যু ৬ সেপ্টেম্বর, ১৯৯৬) বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক সালমান শাহের ৪৭তম জন্মবার্ষিকী আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ‌‘সালমান শাহ উৎসব এবং তারকা মেলা ২০১৮’-এর আয়োজন করেছে প্রয়াত এ নায়কের ভক্তরা।

আয়োজক হিসেবে আছে সালমান শাহ স্মৃতি পরিষদ। জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে আলোচনা, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে সম্মাননা পর্ব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহ উৎসবে দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কথা ফুরালে মানুষ গানের কাছে ফেরে
কথা ফুরালে মানুষ গানের কাছে ফেরে
বাবার বেতনের অর্ধেকটাই ব্যয় হতো অভিনেতা তৌসিফের পড়াশোনায়
বাবার বেতনের অর্ধেকটাই ব্যয় হতো অভিনেতা তৌসিফের পড়াশোনায়
সন্তানরা আমাদের মনে রাখুক, ভালোবাসুক
সন্তানরা আমাদের মনে রাখুক, ভালোবাসুক
নৃত্যাঞ্চলের ‘ভরতনাট্যম সন্ধ্যা: তিন নৃত্যগুরুকে দেয়া হলো সম্মাননা
নৃত্যাঞ্চলের ‘ভরতনাট্যম সন্ধ্যা: তিন নৃত্যগুরুকে দেয়া হলো সম্মাননা
‘পৃথিবী তোমাকে অভিনেতা হিসেবে চেনে, আমি চিনি বাবা হিসেবে’
‘পৃথিবী তোমাকে অভিনেতা হিসেবে চেনে, আমি চিনি বাবা হিসেবে’