দেশের প্রথম থ্রিডি কার্টুন সিরিজ

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৯:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৫৫

দেশের প্রথম থ্রিডি কার্টুন সিরিজ বাংলাদেশের ছোট-বড় সব দর্শকদের উপযোগী করে নির্মিত হলো দেশের প্রথম থ্রিডি কার্টুন সিরিজ ‘চাচা বাহিনীর আজব কাহিনি’। এটি প্রচার করবে নাগরিক টিভি।
বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার প্রযোজনায় সিরিজটি নির্মাণ করেছে ম্যাভেরিক স্টুডিও। ভ্যাঙ্কুভারের সনি পিকচার ইমেজ ওয়ার্কসে কাজ করছেন রেজা।
নাগরিক টিভি কর্তৃপক্ষ জানায়, ২৭ অক্টোবর থেকে প্রতি শনিবার রাত ৯টায় সিরিজটি প্রচার হবে।
হাজারো বিদেশি কার্টুন সিরিজের ভিড়ে অভিভাবকেরা চান তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কিন্তু টিভি বা অনলাইনে বাংলায় অথবা বাংলাদেশের সেই মানের কার্টুন কই? তাই শিশুরা ঝুঁকে পড়ছে বিদেশি কার্টুনের দিকে। শিখছে অপসংস্কৃতি। এসব নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে অভিভাবকদের পক্ষ থেকেও। এমন অভাব বোধ থেকেই নাগরিক টিভির বড় বাজেটের এই আয়োজন।
চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘এই সিরিজটির মাধ্যমে আমাদের লক্ষ্য শিশুদের বাংলাদেশের লোকসাহিত্যে সমৃদ্ধ ভাণ্ডারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। রূপকথা থেকে শুরু করে শিশু-কিশোরদের জন্য যে চমৎকার বাংলা সাহিত্যের ভাণ্ডার রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পুরোপুরি তুলে ধরতেই নির্মাণ করা হয়েছে অ্যানিমেটেড সিরিজটি।’
তিনি আরও জানান, বাংলাদেশের কোনও টিভি চ্যানেলের জন্য নির্মিত এটাই প্রথম থ্রিডি কার্টুন সিরিজ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনলো এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনলো এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
ফিফা থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর, বাংলা লোকগানের ‘জাদু’ ছড়ালো বিশ্বমঞ্চে
ফিফা থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর, বাংলা লোকগানের ‘জাদু’ ছড়ালো বিশ্বমঞ্চে
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!