‘উপহার’ নেই, তবুও রাজশাহী যাচ্ছে ‘দহন’

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৪:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৮

‘উপহার’ নেই, তবুও রাজশাহী যাচ্ছে ‘দহন’ রাজশাহী নগরীর সর্বশেষ প্রেক্ষাগৃহ ছিল ‘উপহার’। ১২ অক্টোবর থেকে সেটি বন্ধ হয়ে যায়। স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের পক্ষ থেকে এ নিয়ে অনেক আন্দোলন-মানববন্ধন হয়েছে। তাতে কোনও কাজ হয়নি। ৪ নভেম্বর থেকে প্রাচীন এই হল ভবনটি ভাঙার কাজ শুরু হয়।
ধারণা করা হচ্ছিল, রাজশাহী শহরের দর্শকরা বড় পর্দায় আপাতত কোনও নতুন সিনেমা দেখার সুযোগ পাবেন না। যতদিন না অন্য কোনও প্রেক্ষাগৃহ বা সিনেপ্লেক্স তৈরি হয়। যদিও নিকট আগামীতে এমন কিছু গড়ে ওঠার সম্ভাবনাও বেশ ক্ষীণ। এমন সংকটের ভেতর নতুন পথ দেখাচ্ছে ৩০ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দহন’।
ছবিটির প্রযোজক-পরিবেশক আবদুল আজিজ আজ, বৃহস্পতিবার সকালে বাংলা ট্রিবিউনকে জানান, সব শঙ্কা অতিক্রম করে দেশের অন্য জেলা শহরগুলোর মতো রাজশাহী নগরীতেও মুক্তি পাচ্ছে ‘দহন’।
তার ভাষায়, ‘‘রাজশাহীতে ‘উপহার’ নেই বলে আমরা থেমে থাকবো, তা তো হয় না। ‘দহন’ ছবিটি দেখার জন্য সেই শহরের মানুষের মধ্যেও প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে। সেটিকে উপেক্ষা করার সুযোগ নেই। তাই বিকল্প রাস্তায় আমরা ছবিটি সেই শহরে পাঠাচ্ছি। তবে সেখানে ছবিটি মুক্তি দিচ্ছি একদিন পর, ১ ডিসেম্বর থেকে।’’
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলবে ‘দহন’। প্রতিদিন থাকছে তিনটি করে শো। শো টাইম দুপুর ১২টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টা। এই শোগুলোর টিকিট মূল্য ধরা হয়েছে ১০০ ও ৬০ টাকা। যা সংগ্রহ করা যাবে শো শুরুর আগে মিলনায়তনের সামনে থেকে।

প্রযোজক আবদুল আজিজ জানান, এরই মধ্যে ঢাকার বেশ কিছু সিনেমা হলে মুক্তির প্রথম দিনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম-পূজা জুটি। আরও আছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ।
‘দহন’ এর একটি দৃশ্যে সিয়াম ও মম ৩০ নভেম্বর ছবিটি মুক্তির প্রস্তুতি রয়েছে দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে। তবে পর্যায়ক্রমে এটি দেশের দুই শতাধিক হলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জাজ মাল্টিমিডিয়ার।
এছাড়া দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যেও ছবিটি মুক্তির কথা রয়েছে।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা