ভারতের মঞ্চে মুকিদ চৌধুরীর চার নাটক

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৪:০৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৭:২৪

‘অপ্রাকৃতিক প্রকৃতি’ নাটকের একটি দৃশ্য অংকুর নাট্য সংস্থার আয়োজনে ভারতের হাওড়ার বালিতে গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৮’।
এতে বাংলাদেশের ড. মুকিদ চৌধুরীর রচনায় ৪টি নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটকগুলো হলো, ‘কত রঙ’ (নির্দেশনা: চিন্ময় দেবনাথ, ‘নাট্যকথক’, ময়মনসিংহ, বাংলাদেশ), ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ (নির্দেশনা: ফখরুল হামিদ, ‘দেশ নাট্যগোষ্ঠী’, শায়েস্তাগঞ্জ, বাংলাদেশ), ‘জলের ভেতর জলের বিসর্জন’ (পরিচালক: শফিকুল ইসলাম রুবেল, ‘ওয়েভস এমসি’, যুক্তরাজ্য) এবং ‘বন্ধ্যা’ (পরিচালক: মৃন্ময় রায় চৌধুরী, ‘অংকুর নাট্যসংস্থা’, বালি, ভারত)।
মুকিদ চৌধুরী জানান, আগামী ১ ডিসেম্বর ‘কত রঙ’ ও ২ ডিসেম্বর ‘অপ্রাকৃতিক প্রকৃতি’, ‘জলের ভেতর জলের বিসর্জন’ ও ‘বন্ধ্যা’ নাটক ৪টি মঞ্চস্থ হবে।
নাটকগুলোতে অভিনয় করেছেন, মনিভূষণ ভট্টাচার্য, সারওয়ার কামাল রবিন, মিতিশ সরকার, তামিমা তিথি, প্রিয়ন্ত পাল, ওয়াহিদা সুলতানা আশা, মাহমুদুল হাসান, সাদ্দাম মুক্তাদির, হারুন সাঁই, জনি রানি দাস, শামীম আহমেদ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোশেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিছুর রহমান, মাখন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফারুক দেওয়ান, মিঠুন, রৌদ্র, নয়ন, সন্দীপ, শফিকুল ইসলাম রুবেল, হুসনে মোবারক, এবিএম নোমান, রেজাউল করিম সবুজ, আব্দুল্লাহ আল মাহমুদ, ফাহমিদা আলম পাখি, রাজিব সাহা এবং অংকুর নাট্য সংস্থার আরও নাট্যকর্মীবৃন্দ।
ড. মুকিদ চৌধুরী উৎসব পরিচালক ও নাট্যজন মৃন্ময় রায় চৌধুরী বলেন, ‘‘এই উৎসবের গুরুত্ব এজন্যই বেশি অনুভূত হচ্ছে, বিভিন্ন দেশের অংশগ্রহণে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রসারিত হয়েছে এবং প্রতিনিয়ত এর উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বছর আমরা বাংলা মুভমেন্ট থিয়েটারের জনক ড. মুকিদ চৌধুরীকে ‘নাট্যগুরু’ উপাধিতে ভূষিত করে তার প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি, এই আমাদের ধারণা।’’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন