বছর শেষে তিশমার ‘ফায়ার অ্যান্ড আইস’

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

তিশমা বছরের শেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী তিশমা। আজ ৩১ ডিসেম্বর রাতে প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন অ্যালবামের প্রথম গান ‘ফায়ার অ্যান্ড আইস’।
আর পুরো অ্যালবামের নাম ‘এক্স’। এর ফলে দুই বছর পর নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
অ্যালবামের সবক’টি গানের সুর-সঙ্গীত করেছেন তিশমা নিজেই।
অ্যালবাম প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমি একটু নীরবেই কাজ করি। কাজ শেষ হলে সবাইকে জানাই। এজন্য প্রকাশের দিনই খবরটি জানাচ্ছি। নতুন এ অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে দুই বছর। এতে গান থাকছে ১৩টি। এগুলোর কথা লিখেছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন গীতিকার।’
তিশমা ছাড়াও এই অ্যালবামের গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, ফয়সাল রাব্বিকীন ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামে থাকা উল্লেখযোগ্য গান হচ্ছে- ‘দুঃখের সাতকাহন’, ‘হু কেয়ার্স’, ‘এক্স’, ‘টাচ’, ‘দ্য ওয়ান’ প্রভৃতি।
‘এক্স’ তিশমার সুর-সংগীত ষষ্ঠ অ্যালবাম। আর এটি তার ১৪তম একক।
তিশমা জানান, ‘এক্স’ অ্যালবামের গানগুলো শোনা যাবে শিল্পীর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন, স্পটিফাই, রিভার্বনেশনসহ অন্যান্য অনলাইনে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’