পর্তুগালে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ টিম

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪

পর্তুগালের একটি গ্রিন হাউসে শাইখ সিরাজ নিরাপদ ও খাদ্য নিরাপত্তার প্রশ্নে সচেতন এখন সমগ্র পৃথিবী। আর এ কারণেই সারা বিশ্ব স্বল্প জমিতে কম সময়ে অধিক ফলনের কৌশল উদ্ভাবনের দিকে ঝুঁকেছে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে এনে জৈব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চলছে নানামুখী পদক্ষেপ।
সেই ধারাবাহিকতায় ইউরোপের উন্নত দেশ পর্তুগালে কৃষি নিয়ে চলছে নানাবিধ গবেষণা।
সেটি দেখতে ও দর্শকের তা দেখাতে বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‌‘হৃদয়ে মাটি ও মানুষ’ টিম গিয়েছিল সেখানে। এমনটাই জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
সেখানে দেখা গেছে, পর্তুগালের সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে গড়ে তোলা হয়েছে উন্নত কৃষি ব্যবস্থা।
এবারের পর্বে দেখানো হবে পর্তুগালের ফাজান্দে নোভায় হুবেল কোম্পানির বাণিজ্যিক কৃষি খামার। যেখানে চারটি ভিন্ন ভিন্ন স্থানে ৪৯ একর জমিতে গ্রিন হাউস গড়ে উঠেছে।
তারা চাষ করছে রাসবেরি, স্ট্রবেরির মতো রঙিন ফল ফসল। রফতানিমুখী ফল উৎপাদনই হুবেল কোম্পানির মূল লক্ষ্য। শতকরা ৯০ ভাগ ফল তারা রফতানি করে। ফল উৎপাদনের পাশাপাশি উপজাত উৎপাদনের দিকেও শতভাগ চেষ্টা সেখানে লক্ষণীয়। আর তাই প্রতি মৌসুমে বাড়তি উৎপাদন করছে মধু।
বিশেষ এই প্রতিবেদন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এ প্রচার হবে আগামী ৫ জানুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। পুনঃপ্রচার হবে রবিবার বেলা সাড়ে ১১টায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে