প্লেব্যাকে প্রথমবার তারা

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৭:১৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:০৬

কর্নিয়া ও বেলাল খান  বেলাল খানের সঙ্গে এর আগে মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন কর্নিয়া। গানের শিরোনামটি ছিল ‌‘তারায় তারায়’।

এবার তারা প্রথমবারের মতো একসঙ্গে প্লেব্যাক করলেন। চলচ্চিত্রটির নাম ‌‘দরদ’। সুদীপ কুমার দীপের লেখা এ গানটির প্রথম দুই লাইন এমন- হাজার জনম ধরে যদি তোমাকে পেতাম/ ভালোবেসে যেতাম শুধু ভালোবেসে যেতাম।

এটির সুর ও সংগীত করেছেন শামিম আহমেদ।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘এটা পুরোপুরি রোমান্টিক গান। এর মাধ্যমে চলতি বছরে প্রথম প্লেব্যাক করলাম। আর কর্নিয়ার সঙ্গে এর আগে গান করলেও সিনেমার জন্য প্রথম কাজ করা হলো এটি। সুন্দর কাজ হয়েছে।’

গতকাল (৬ জানুয়ারি) কাকরাইলের বিসটেক স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা এখনও চূড়ন্ত নয় বলে জানিয়েছেন এর পরিচালক অপূর্ব রানা।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!