সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন কবরী

বিনোদন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৪:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৫

আওয়ামী লীগ কার্যালয়ে কবরী। ছবি- সংগৃহীত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সাংসদ ও অভিনেত্রী সারাহ বেগম কবরী।
আজ (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন তিনি। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন কবরী।

এর আগে সকাল ১০টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কবরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস এবার তিনি আমার ওপর আস্থা রাখবেন।’
তিনি আরও বলেন, ‘দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে নির্বাচিত হওয়া প্রথম মানুষ আমি। এবার সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের সাংস্কৃতিক খাতে কাজ করব।’
কবরী ২০০৮ সালে নারায়ণগঞ্জ -৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর পুরোটা সময় রাজনীতির পেছনে ব্যয় করেছেন তিনি।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদের এই আসনগুলোর তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
বিনোদন বিভাগের সর্বশেষ
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
‘ভ্যানিশিং ম্যান’ পলাশের সঙ্গী, কে এই জারবীনি?
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা