পদ্মশ্রী পদক পেলেন তারা

বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

(বাঁ থেকে) কাদের খান, মনোজ বাজপেই, প্রভুদেবা ও মোহনলাল

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেলেন জনপ্রিয় তিন তারকা- প্রয়াত কাদের খান, মনোজ বাজপেই ও প্রভুদেবা।

ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার মোট ১১৩ জনকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

অভিনয় ও চলচ্চিত্রে অবদানের জন্য কাদের খানকে দেওয়া হবে মরণোত্তর পদ্মশ্রী। একই শাখায় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেই। আর শিল্পকলা ও নৃত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রভুদেবাকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।

চলচ্চিত্রের সংগীতে অবদানের জন্য এ বছর পদ্মশ্রী পুরস্কৃতদের মধ্যে আছেন সংগীতশিল্পী শঙ্কর মহাদেবা। এছাড়া সংগীতে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ড্রামার শিবামণি।

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য এবার তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পাচ্ছেন মালয়ালাম সুপারস্টার মোহনলাল। একই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে শাস্ত্রীয় সেতারশিল্পী পণ্ডিত বোধাদিত্য মুখার্জির নাম।
এদিকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক খেতাব ভারতরত্ন পাচ্ছেন প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা
জীবনের কঠিন সময় পেরিয়ে আসার গল্প বলবেন মিলা