অমৃতার নতুন ছবি ‘রোমিও রংবাজ’

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪১ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫২

অমৃতা খান/ ছবি: আশিকুর রহমান নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অমৃতা। এর নাম ‘রোমিও রংবাজ’। এতে তার বিপরীতে থাকছেন নবাগত নায়ক সালমান রাহগীর।
আরও অভিনয় করছেন শিমুল খান ও নবাগতা ফাহমিদা।
গতকাল (২৬ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে তাদের চুক্তি স্বাক্ষর হয়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়েম জাফর ইমামী। যিনি এর আগে বানিয়েছেন ‘রুদ্র- দ্য গ্যাংস্টার’ ছবিটি।
নতুন ছবিটি প্রসঙ্গে নির্মাতা জানান, এই ছবিটির মাধ্যমে দু’জন নতুন মুখ উপহার দেওয়া হচ্ছে। এতে দুই নায়িকা এক নায়ক থাকবেন। ছবির প্রধান দুটি নায়িকা চরিত্রে থাকছেন অমৃতা খান ও ফাহমিদা দিবা। আর ছবিটির খলচরিত্রে অভিনয় করবেন শিমুল খান।
এদিকে অমৃতা খান জানান, রোমান্টিক ও মারকুটে ধরনের এই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। চলবে সিলেটের মৌলভীবাজার, জুরী ও শ্রীমঙ্গলে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম