শিল্পীদের জন্য হাসপাতালে বিশেষ সেবা

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮

শিল্পীদের জন্য হাসপাতালে বিশেষ সেবা

টিভি নাটকের শিল্পীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেবে রাজধানীর ৪টি হাসপাতাল। এমনটাই জানা গেছে ‘বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ’র পক্ষ থেকে।
ইতোমধ্যে দুটি হাসপাতালের সঙ্গে সংগঠনটির চুক্তিও সম্পন্ন হয়েছে। এগুলো হলো শ্যামলীর স্পেশালাইজড হসপিটাল ও মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ (২৫ জানুয়ারি) সকালে ও দুপুরে হাসপাতাল দুটিতে গিয়ে চুক্তি সম্পাদন করেন শিল্পীরা।
এ সময় হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, অভিনেত্রী তানিয়া আহমেদ ও অভিনেতা আহসানুল হক মিনু।

সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন থেকে হাসপাতাল দুটি শিল্পীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও আবাসিক ফি’তে ২৫ শতাংশের মতো ছাড় দেবে। সেবার ধরন অনুযায়ী কোনও কোনও ক্ষেত্রে ছাড় বাড়বে। আমাদের সংগঠনের নিবন্ধনযুক্ত শিল্পীরা এই সেবা পাবেন।’

শিল্পীদের জন্য হাসপাতালে বিশেষ সেবা সংঘের অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা জানান, রাজধানীকে চারটি অঞ্চলে ভাগ করে চারটি হাসপাতালের সঙ্গে এই চুক্তির পরিকল্পনা করেছেন তারা। এরমধ্যে মহাখালী ও শ্যামলী হয়ে গেছে। শিগগিরই বাকি দুটিও হয়ে যাবে বলে জানান তিনি।
সংগঠনটির প্রত্যাশা, এর মাধ্যমে রাজধানীর চারপাশের সদস্য-শিল্পীরা বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল