নাটকের গানে ফাহমিদা নবী, অভিনয়ে বন্যা মির্জা

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪

বন্যা মির্জা ও ফাহমিদা নবী

 অনেক দিন পর আবারও নাটকের জন্য গান করলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। টিভি পর্দায় গানটি ব্যবহার করা হবে অভিনেত্রী বন্যা মির্জার কিছু দৃশ্যের সঙ্গে।


এর আগে একাধিক নাটকে গান করলেও মাঝে বেশ কিছু দিন বিরত ছিলেন ফাহমিদা। সেই বিরতি ভেঙে এবার গান করলেন ‘ঝরা পাতার কাব্য’ নামের একটি নাটকের জন্য।
‘বন্ধু তোমায় খুঁজি নির্ভরতার খোঁজে/ আমার কণ্ঠ জড়িয়ে আসে দু’চোখ বুজে কাঁদি/ টপটপ জলের ফোঁটায় নিভে যায় মোমবাতি’- এমন কথার গানটি লিখেছেন ওয়াহিদ পলাশ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমন।
রিয়াদ শিমুলের রচনা এবং ওয়াহিদ পলাশের পরিচালনায় নাটকটিতে বন্যা মির্জা ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন প্রমুখ।
নির্মাতা জানান, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নাটকটি প্রচার হবে এনটিভিতে।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’