মঞ্চে আবারও একক নাটক

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৬:০০

জ্যোতি সিনহা মণিপুরি থিয়েটার প্রযোজিত ‘কহে বীরাঙ্গনা’ নাটকে একক অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন জ্যোতি সিনহা। এবার নতুন একটি একক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।
ফরাসি দূতাবাসের প্রযোজনায় নতুন এ নাটকটির নাম ‘হ্যাপি ডেইজ’। ১ ঘণ্টা সময় ব্যাপ্তির নাটকটির মঞ্চ, আলো, সংগীত পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। আগামী ৩১ জানুয়ারি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি এবং ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় একই হলে দর্শনীর বিনিময়ে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
স্যামুয়েল বেকেটের লেখা ‘হ্যাপি ডেইজ’ বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। নাটকটির অভিযোজন ও সম্পাদনা করেছেন শুভাশিস সিনহা ও জ্যোতি সিনহা। এটি নির্মাণে সহযোগিতা করছে অঁলিয়স ফ্রসেস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, 'ওয়েটিং ফর গডো' খ্যাত নোবেলবিজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক 'হ্যাপি ডেজ'। 
‘হ্যাপি ডেইজ’ নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেম আকুতি।

মূল টেক্সটে দু'একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘণ্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
ফিফা মাতানো সানজয় কি সত্যিই দেশে ফিরছেন?
ফিফা মাতানো সানজয় কি সত্যিই দেশে ফিরছেন?
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট
বিয়ের পর বরকে সাথে নিয়ে প্রথমবার প্রকাশ্যে টেইলর সুইফট