চলচ্চিত্রে ব্যবহৃত হলো ‘নিটল পায়ে’ গান

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ০০:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৫৯

আদ্রিত ও ফুয়াদ

ফুয়াদ ফিচারিং রাজিবের ‘নিটল পায়ে’ গানটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে কনসার্টে এ গানটি প্রায়ই শুনতে পান শ্রোতারা। এবার এটিতে যুক্ত হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

কারণ, এটি নতুন করে গেয়েছেন এই গায়ক। আর গানটি ব্যবহার করা হয়েছে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘প্রেম আমার-২’ তে। ইতোমধ্যে এটি ইউটিউবে অবমুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

যেখানে গায়ক হিসেবে হাজির হয়েছেন ছবির নায়ক আদ্রিত আর নায়িকা পূজা চেরী দর্শক। গানের শুরুতেই নায়ক আদ্রিত ফুয়াদকে এটি উৎসর্গ করেন।
গানটি নিয়ে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনপ্রিয় গান গাওয়াটা সত্যিই চ্যালেঞ্জের। এখন পর্যন্ত খবুই ভালো সাড়া পাচ্ছি। রেসপন্সের বিষয়টি আগামীকাল ভালো বুঝতে পারবো।’
জাজ মাল্টিমিডিয়া জানায়, এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্বত্ব নেওয়া হয়েছে। জনপ্রিয় এ গানটি তরুণদের অন্যরকমভাবে শিহরিত করে। ছবিটির বিষয়বস্তুতেও আছে তারুণ্য।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল কলকাতার জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’। যার সিক্যুয়েল ‘প্রেম আমার-২’। যেখানে কলেজ জীবনের মিষ্টিমধুর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

এখানে কলেজ পড়ুয়া হিসেবে হাজির হয়েছেন পূজা চেরী ও কলকাতার আদ্রিত রায়।
নায়িকা হিসেবে পূজার অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। এতেও তার নায়ক ছিলেন কলকাতার আদ্রিত।
একই নায়কের সঙ্গে জুটিবেঁধে তৈরি হয়েছে ‘প্রেম আমার-২’। এটিও প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। নতুন ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য।

নতুন গানটি: 


/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
ভিডিওতে এআই, গানে মনোযোগ ফেরাতে শিরোনামহীনের নতুন কৌশল
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা