সুন্দর তুমি যন্ত্রণা...

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ০০:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

একটি দৃশ্যে কল্যাণ ও ঈষানা জীবন শেষ পর্যন্ত সুন্দর, যদি সঠিকভাবে সেটা যাপন করা যায়। আর এজন্য দরকার হয় একে অন্যের প্রতি আস্থা, বিশ্বাস আর ধৈর্য।
এমনই এক ম্যাসেজ নিয়ে এটিএন বাংলায় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় প্রচার হবে টেলিছবি ‘সুন্দর তুমি যন্ত্রণা’। এর গল্পটি সাজানো হয়েছে প্রেম, ভালোবাসা আর সন্দেহ নিয়ে।

মিজানুর রহমান লাবুর রচনা ও পরিচালনায় টেলিছবিটিতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, ঈশানা, জনি, মুক্তা হাসান প্রমুখ।
পরিচালক জানান, কক্সবাজারে বেড়াতে যাওয়া এক দম্পতির নানান ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে টেলিছবিটির গল্প। দুজন মানুষের মাঝে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার মধ্য দিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করে তারা। শেষ পর্যন্ত তাদের উপলব্ধি হয়, জীবন মূলত সুন্দর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
আনুশেহ এখন যাত্রা’র মা
আনুশেহ এখন যাত্রা’র মা
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!