ভালোবাসা দিবসে মাহতিমের ‘যদি’

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩

মাহতিম সাকিব অন্যের গান কণ্ঠে তুলে প্রচুর বাহবা পাওয়ার দিন শেষ হয়েছে তার। এরমধ্যে নাটকের গান ‘বুকের বাঁ পাশে’ দিয়ে নিজেকে ভালোই প্রমাণ করলেন মাহতিম সাকিব।
মৌলিক গানে নিজেকে আরও প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিতই গাইছেন। সেই ধারাবাহিকতায় এবার তার সঙ্গে যুক্ত হলো রবিউল ইসলাম জীবনের কথা আর নাজির মাহমুদের সুর। যারা দুজনই গানবাজারে লম্বা সময় ধরে সফলতার প্রমাণ রেখে চলেছেন।
‘যদি’ শিরোনামের গানটি রেকর্ডিং হয়েছে ১ ফেব্রুয়ারি। গানটির সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘নাজির মাহমুদ ভাইয়ের সুরে জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশাকরি সবার মনে ধরবে।’
জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় গানটির ভিডিও প্রকাশ হবে। ভিডিওতে স্টুডিও অংশে দেখা যাবে মাহতিম সাকিবকে। সঙ্গে থাকবেন দুজন জনপ্রিয় মডেল।
ভিডিওটি নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি কাভার করে গত বছর ব্যাপক জনপ্রিয়তা পান মাহতিম সাকিব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নিজ বাড়িতে প্লাস্টিক বর্জন করেছেন, তবু কেন বিতর্কে দিয়া মির্জা?
নিজ বাড়িতে প্লাস্টিক বর্জন করেছেন, তবু কেন বিতর্কে দিয়া মির্জা?
স্মরণ, শ্রদ্ধা ও ভালোবাসায় ‘পাপেটম্যান’ মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় 
স্মরণ, শ্রদ্ধা ও ভালোবাসায় ‘পাপেটম্যান’ মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায় 
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা