সামনে এলেন মডেল বালাম-সুজানা

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২

ভিডিওতে সুজানা ও বালাম নাটক বা বিজ্ঞাপনের মানুষ সুজানা জাফর। তবে মাঝে মধ্যে তাকে গানের ভিডিওতেও দেখা গেছে। সে হিসেবে বালাম পুরাদস্তুর সংগীতশিল্পী। পর্দায় তার আসা-যাওয়াটা কম। তবে এবার নিজের গানের জন্য হাজির হলেন।
‘হঠাৎ’ নামের গানচিত্রে হাজির হয়েছেন তারা। এর কথা লিখেছেন সংগীতশিল্পী তাহসান। সুর ও সংগীত করেছেন বালাম নিজে। মূলত গতকাল (১ ফেব্রুয়ারি) এই গানচিত্রের টিজার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
বালাম বলেন, ‘মূলত গানের জন্য মডেল হিসেবে সামনে আসা। কক্সবাজার ও সেন্টমার্টিনে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ হয়েছিল।’
সুজানা জানান, এতে তাকে চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে দেখা যাবে। এজন্য তিনি তার চুলের ধরনেও এনেছেন পরিবর্তন।
গানটির ভিডিও পরিচালনা করেছেন পরাগ ও ভাস্কর। ভালোবাসা দিবস উপলক্ষে এটি ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামের ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে শিগগিরই।

টিজার:

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, তবু হামলাকারীকে সাইফের ক্ষমা  
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
গ্ল্যামার ভুলে আধ্যাত্মিকতায় মগ্ন ভাবনা, ওমরাহে গিয়ে দিলেন চমক
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
দীপ্ত প্লেতে জনপ্রিয় চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা