পুলিশ সদস্যদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫

পুলিশ সদস্যদের পরিবেশনা চলছে পুলিশ সপ্তাহ-২০১৯। এ উপলক্ষে তৈরি করা হয়েছে পুরো একটি ম্যাগাজিন অনুষ্ঠান।

আর এতে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। অনুষ্ঠানের নাম ‌‘মিলেছি মেলবন্ধনে’।

এটির পরিকল্পনা করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার)। প্রযোজনায় আছেন মো. শাহ জামান মিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নির্মাতা আনজাম মাসুদ।

জানা যায়, হাতিরঝিলের এমপি থিয়েটারে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও ফোয়ারা নিয়ে তৈরি করা হয় অনুষ্ঠানের সেট। আয়োজনে থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমের (বার) শুভেচ্ছা বক্তব্য, পুনাকের ওপর একটি সচিত্র প্রতিবেদন। একক ও দ্বৈত সংগীত, দলীয় নৃত্য, একটি নতুন দেশাত্মবোধক দলীয় সংগীত থাকবে। এছাড়াও পুলিশের সাফল্যজনক কার্যক্রম ও সামাজিক সমস্যা নিয়ে রচিত দুটি নাট্যাংশ রাখা হয়েছে অনুষ্ঠানটির দুটি পর্বে।

নির্মাতা আনজাম মাসুদ জানান, ম্যাগাজিন অনুষ্ঠানটি আজ (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজকে আইনি নোটিশ
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ