আসছে তাহসান-টিনার ভালোবাসার গানচিত্র ‘শেষ দিন’

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮

টিনা ও তাহসান ২০১৮ সালের প্রথমদিকে তৈরি হয়েছিল ভালোবাসার গান ‌‌‘শেষ দিন’। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি গেয়েছেন সংগীতশিল্পী তাহসান ও টিনা।
গানটিকে কেন্দ্র করে মাঝের সময়টাতে নির্মিত হয়েছে একটি ব্যয়বহুল ভিডিও। অবশেষে এটি দর্শক-শ্রোতাদের সামনে আসছে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায় এটি ইউটিউবে অবমুক্ত হবে। এমনটাই নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
টিনা গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর বুনেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।
গানটি প্রসঙ্গে তাহসানের ভাষ্য এমন, ‘কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলব না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন। আশা করি কেউ হতাশ হবেন না।’
একই প্রসঙ্গে কণ্ঠশিল্পী টিনা বললেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরও অন্যরকম হোক। সে প্রভাবটা এ গানে রয়েছে। আরেকটি বিষয়, তাহসান ভাইয়ের গায়কি কিন্তু একেবারে আলাদা। গানে অন্যরকম একটি আমেজ তৈরি হয়। তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করার কারণটাও কিন্তু এটা। যেন গানে আরও বৈচিত্র্য আসে।’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘এটা আমাদের মেগা ধামাকা মিউজিক ভিডিও। সুর-সংগীত-গাওয়া সবই অসাধারণ হয়েছে। ভিডিওটাও বেশ ভালো। সব মিলিয়ে এটি দারুণ একটি ভালোবাসার প্যাকেজ।’
আরও জানান, ভিডিওটি নির্মাণ করেছেন রাজচিন্ময়ী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’