‌‘লিটল রোম ক্যাফে’তে তারা

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

অথৈ ও জোভান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ এবার নির্মাণ করেছেন ‘লিটল রোম ক্যাফে’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও ২০১৮ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ সামিয়া অথৈ।
ভিকির পরিচালনায় এর আগে জোভান কাজ করলেও অথৈ এই প্রথম কাজ করলেন। স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘‘লিটল রোম ক্যাফে’ একদিকে যেমন সম্ভাবনার গল্প, অন্যদিকে আক্ষেপের গল্প। পৃথিবীর কিছু ভয়ংকর ঘটনা আছে, যা হয়তো অন্যভাবেও ঘটতে পারতো। শুধু প্রয়োজন ছিল সামান্য সদিচ্ছার অথবা উপলব্ধির। এমনি এক কালো অধ্যায় নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্যটির গল্প সাজানো হয়েছে।’’

এর গল্পে দেখা যাবে, অথৈর বাসার সামনের বিল্ডিংয়ে জোভান ও তার বন্ধুরা বাসা ভাড়া নেয়। প্রথম দেখাতেই জোভানকে অথৈর ভালো লেগে যায়। জোভানও ধীরে ধীরে অথৈকে পছন্দ করতে শুরু করেন। কিন্তু জোভান সবসময়ই প্রেমটা নিয়ে দ্বিধায় থাকেন। কোনও এক অজানা শক্তি জোভানকে তার ভালোবাসা প্রকাশে বারবার বাধা দেয়।

সিএস অভি’র প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটি আগামী শনিবার (২ মার্চ) আনভি ফক্স’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। স্বল্পদৈর্ঘ্যটিতে জোভান-অথৈ ছাড়াও আরও অভিনয় করেছে-আদিল খান, হোসাইন আহমেদ মাসুম, শুভ ও সালাম খান তরুণ।

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা