‘বিউটি সার্কাস’ টিজার, জয়া কাকে বললেন ‘আই লাভ ইউ’

বিনোদন ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১৭:০০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৪:২০

‘বিউটি সার্কাস’ ছবির টিজারের দৃশ্য গোলাপ, শাড়ি, চুড়ি, গলার হার, জুয়েলারি বক্স নেওয়া হচ্ছে খাঁচায় করে। একটা মেয়ে টেবিলের ওপর হাঁটু ভাঁজ করে অন্যদিকে মুখ করে বসে আছে। মাথা নিচু। একহাত দিয়ে মুখটা ঢাকা। কিছুক্ষণ পর ওপর থেকে কাপড়ে ঝুলে নিচে নেমে এলেন তিনি। মাথায় পায়রা, গায়ে জাদুকরি পোশাকে মোহনীয় ভঙ্গিতে দু’হাতে রঙিন কাপড় সরাতেই উড়ে যেতে থাকলো পায়রা। এরপর হাজার হাজার দর্শকের সামনে বলে দিলেন ‘আই লাভ ইউ’। 

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’-এর টিজারে এভাবেই হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ইউটিউবে চ্যানেল আই টিভি চ্যানেলে প্রকাশিত হয় এটি। এর ব্যাপ্তি ৫২ সেকেন্ড। ফেসবুকে ‘বিউটি সার্কাস’, চ্যানেল আই ও দারাজের অফিসিয়াল পেজেও দেখা যাচ্ছে এটি।

তবে কার উদ্দেশে জয়ার এই ভালোবাসা? সেই প্রশ্ন রেখেই শেষ হয়েছে টিজার। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমনের বিপরীতে সার্কাস কন্যা ‘বিউটি’রূপে অভিনয় করেছেন তিনি। টিজারে তারা চারজনই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন।

‘বিউটি সার্কাস’ মূলত সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর টিকে থাকার সংগ্রাম। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প রয়েছে এতে।

চরিত্রটির প্রয়োজনে নিজেকে ঢেলে সাজিয়েছেন জয়া। স্টান্টম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের রোমাঞ্চকর কাজগুলোর মধ্যে অন্যতম। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনোদিন যাননি, আবার এমন কিছু চরিত্র প্রদর্শনের সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতাও পুরোপুরি নতুন।’

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ‘বিউটি সার্কাস’-এর শুটিং শুরু হয়। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশালযজ্ঞে নির্মিত ছবিটি এখন সম্পাদনার টেবিলে। নির্মাতা মাহমুদ দিদার জানান, শিগগিরই মুক্তি পাবে এটি।

‘বিউটি সার্কাস’ ছবির টিজার

/এম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’