শিপনের নায়িকা রাহা তানহা

বিনোদন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৫:৩৬আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৩:৪২

রাহা তানহা খান শিপন মিত্র। ‘দেশা: দ্য লিডার' চলচ্চিত্রের মাধ্যমে দেশের দর্শকের সামনে হাজির হয়েছিলেন। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন এ সুদর্শন নায়ক। এবার হাজির হচ্ছেন ‌ওয়েব সিরিজে। আর তার সঙ্গে থাকছেন মডেল রাহা তানহা খান।

ওয়েব সিরিজের নাম ‘সিনেম্যাটিক’। এটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি।

শিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এর আগে নেটফ্লিক্সের জন্য ‘টিং টিং’ নামের একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজে কাজ করেছিলাম। আর দেশের হয়ে এটিই আমার প্রথম ওয়েবের কাজ। এটির গল্প মূলত সিনেমার নেপথ্য কাহিনি নিয়ে। মাত্র এর পাণ্ডুলিপিটি হাতে পেয়েছি। এতে আমার বিপরীতে থাকছেন রাহা তানহা খান।’ শিপন। ছবি- সংগৃহীত

ওয়েব সিরিজে নায়িকা চরিত্রে থাকছেন রাহা তানহা।
বড় ভাই নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার বাদশার হাত ধরেই মিডিয়ায় তার পা রাখা। কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’তে অভিনয় করে সবার নজরে আসেন তিনি। এরপর অভিনয় করেন বেশ কিছু নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওতে।

জানা যায়, আগামী ৯ মার্চ থেকে ‘সিনেম্যাটিক’-এর কাজ শুরু হবে। এতে পরিচালক চরিত্রে থাকবেন নায়ক সম্রাট।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?