নিজের বিয়েতে নিজেকেই উপহার!

বিনোদন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ১৩:৪০আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৫:৪৭

বৌ সাজে পুতুল নিজের বিয়ে উপলক্ষে নিজেকেই একটি উপহার দিলেন সংগীতশিল্পী পুতুল! ঘটনাটি একটু অন্যরকম আর উপহারটিও বেশ ব্যতিক্রম।
বিয়ের পরদিন (২১ মার্চ) পুতুল তার ইউটিউব চ্যানেল পুতুলগান-এ প্রকাশ করলেন ‌‘সময়ের কাছে মিনতি’ শিরোনামের একটি কাব্যময় গান-ভিডিও। এ প্রসঙ্গে বললেন, ‘নিজের বিয়েতে নিজেকেই উপহার দিলাম এই গান। আপনারাও শুনবেন, উপভোগ করবেন। শুভ কামনা সবার জন্য।’
এর আগে ২০ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও কানাডা প্রবাসী ইসলাম নুরুল।
তারও আগে, ১৫ মার্চ পারিবারিকভাবে দুজনার বাগদান সম্পন্ন হয়।
ইসলাম নুরুল কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি তিনি যুক্ত আছেন ফটোগ্রাফির সঙ্গেও।
এদিকে ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতার আগেই পুতুল শ্রোতাদের কথা দিয়েছিলেন বিয়ে উপলক্ষে উপহার দেবেন নতুন একটি গান। কথা রাখলেন পুতুল। বিয়ের পরদিন প্রকাশ করলেন ‘সময়ের কাছে মিনতি’ শিরোনামের গানটি। কবিতার মতো বক্তব্যধর্মী এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন পুতুল নিজেই।
সময়ের কাছে মিনতি:

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান-২০০৬’ প্রতিযোগিতার মধ্য দিয়ে পুতুলের পরিচিতি। এরপর বিভিন্ন মিশ্র অ্যালবামের গাওয়ার পাশাপাশি ৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন কবিতা ও উপন্যাস। এরই মধ্যে প্রকাশ হয়েছে তার লেখা ৪টি গ্রন্থ। বিয়ের আসরে ইসলাম নুরুল ও পুতুল

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ইংল্যান্ডকে হারিয়ে পরীমণির বিয়ে নিশ্চিত করলো আর্জেন্টিনা
ইংল্যান্ডকে হারিয়ে পরীমণির বিয়ে নিশ্চিত করলো আর্জেন্টিনা
মা হতে চলেছেন সোহিনী সরকার
মা হতে চলেছেন সোহিনী সরকার
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
আমার একমাত্র ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে: শ্রাবণ্য তৌহিদা
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান
‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান