‘আগামী বছর আমাদের নিশ্চিত বিয়ে’

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৪:৩০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:০৩

মুমতাহিনা টয়া গত ডিসেম্বরে (২০১৮) মুমতাহিনা টয়া বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, পাত্র ঠিকঠাক। ২০১৯ সালে তিনি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছেন। তবে এবার এই অভিনেত্রী জানালেন, আরেকটু সময় দরকার দুই পরিবারের।
এরইমধ্যে পারিবারিকভাবে কথার আদান-প্রদান হয়েছে। সে অনুযায়ী আগামী বছরের (২০২০) শুরুর দিকে নিশ্চিত বিয়ে হচ্ছে তার।
জানা যায়, ছেলে ব্যবসায়ী। মিডিয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। এর বেশি কিছু বলতে একেবারেই নারাজ টয়া।
টয়া বললেন, ‘সবকিছু গুছিয়ে আনতে একটু সময় লাগছে। দুই পরিবারেই প্রস্তুতি চলছে। সে অনুযায়ী চলতি বছরের শেষে ভাবা হলেও আসলে আগামী বছরের শুরুতে আমাদের বিয়ে হবে। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলে আমি আনুষ্ঠানিকভাবে তাকে (প্রেমিক) মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিতে চাই। তার আগে নয়।’
মুমতাহিনা টয়া এদিকে টয়া এখন ব্যস্ত আছেন ঈদের নাটকের কাজে। এছাড়াও ওয়েব সিরিজ ও ওয়েব নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
টয়া বললেন, ‘এবার ঈদের মধ্যেই বিশ্বকাপ ক্রিকেট হবে। তাই টিভি নাটকে এর প্রভাব পড়বে। ইউটিউবভিত্তিক প্রচুর কাজ হবে। ইউটিউবের জন্যই বেশ কিছু নাটকের দৃশ্যধারণ শুরু হয়েছে। ইতোমধ্যে আমি দুটি নাটকের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
মেলবোর্নে রুনা লায়লার ‘লিগ্যাসি ট্যুর’, সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
চঞ্চল আঁকলেন মেসির ছবি, বুবলি লিখলেন—আহা ব্রাজিল!
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী
কমেডি শো মাতাবেন আলিয়া ও শর্বরী
প্রথমবারের মতো এক ফ্রেমে প্রিয়াঙ্কা চোপড়া ও অ্যাঞ্জেলিনা জোলি
প্রথমবারের মতো এক ফ্রেমে প্রিয়াঙ্কা চোপড়া ও অ্যাঞ্জেলিনা জোলি