স্বল্পদৈর্ঘ্যে তানিয়া বৃষ্টির আবার চমক

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৭:২৫ আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৭:২৮

একটি দৃশ্যে তানিয়া বৃষ্টি চলতি মাসের প্রথম সপ্তাহে ‘লিংক হবে’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন তানিয়া বৃষ্টি। সেটির রেশ কাটতে না কাটতে মাসের শেষে দিলেন নতুন খবর।
সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন ‌‘নয় মাস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। আগাম বললেন, ‘এবার একেবারেই অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছি। যেটা না দেখলে আগাম বলে বোঝানো যাবে না।’  
এই ছোট ছবিটিতে বৃষ্টির বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। শানের গল্প ভাবনায় এটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন লতা আচারিয়া। সম্প্রতি পুরান ঢাকায় এটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সাজু প্রমুখ।
স্বল্পদৈর্ঘ্য ‘লিংক হবে’:

রিজভী ওয়াহিদের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যটির টিজার উন্মুক্ত হয়েছে আরডব্লিউ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
নির্মাতা জানান, এটির গল্প গড়ে উঠেছে একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের বোধ নিয়ে। কাজটি প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘‘একই প্রতিষ্ঠান থেকে ক’দিন আগে ‌‘লিংক হবে’ নামের একটি শর্টফিল্মে কাজ করে আশাতীত সাড়া পেয়েছি। এই গল্পটিও দারুণ। আশা করছি ভালো কিছু হবে।’’
এদিকে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারণত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারণে রাজি হয়েছি।’
‘৯ মাস’ এর টিজার:

/এস/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম