নিপুণকে ঘিরে পপির গোয়েন্দাগিরি!

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৫:০৮ আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৫

ওয়েব সিরিজে নিপুণ ও পপি প্রথমবারের মতো নারী গোয়েন্দার গল্প নিয়ে আসছে ৭ পর্বের ওয়েব সিরিজ ‌‘গার্ডেন গেম’। যেখানে কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে পপি ও নিপুণকে।
মূলত পপি থাকবেন গোয়েন্দা হিসেবে। আর নিপুণের চা বাগান নিয়ে গল্পটি এগুবে।
সিরিজটির মূল ভাবনা গুড কোম্পানি। এর চিত্রনাট্য তৈরি করেছেন কলকাতার অদিতি মজুমদার ও সর্দার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিটুল।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এতে নিপুণকে গৃহবধূরূপে দেখা যাবে। তার স্বামী রিয়াজ। তাদের চা বাগানে কিছু অরাজকতা তৈরি হয়। যা সমাধানের দায়িত্ব পড়ে গোয়েন্দা পপির হাতে।

নিপুণ এখন ব্যাংককে অবস্থান করছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি মাসেই এর কাজ হয়েছে সিলেটে। পুরো দৃশ্যধারণ হয় একটি চা বাগানে। মূলত একটি থ্রিলার গল্পের স্বাদ পাবেন দর্শকেরা।’
এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিপুণ ও রিয়াজ। আর পপির চরিত্রটির নাম গোয়েন্দা বৃতা।
এছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারীসহ অনেক।
সিরিজটির টাইটেল গান গেয়েছে কলকাতার ক্যাকটাস ব্যান্ড। আর আইটেম গান গেয়েছেন মমতাজ ও বেলাল খান।
গুড কোম্পানি প্রযোজিত তারকাখচিত এই ওয়েব সিরিজটি আগামী সপ্তাহ থেকে দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপ লাইভ-এ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ