অভিনেতা আনিস আর নেই

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১১:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২০:১৯

আনিসুর রহমান আনিস

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে নিজ বাসভবনে স্ট্রোক করে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কৌতুক অভিনেতা আনিস আমাদের ছেড়ে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।’
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সোমবার সকালে টিকাটুলি মসজিদে জানাজার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন তিনি।

/এম/এআর/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
‘একদিন এই চলচ্চিত্র নির্মাণের পুরো গল্পটা বলতে চাই’
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা
সুড়ঙ্গ থেকে ধরা পড়া ব্যবসায়ী ববির স্বামী? মুখ খুললেন নায়িকা
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সরলেন রচনা, স্বস্তিকাকে ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সরলেন রচনা, স্বস্তিকাকে ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির