মাকে নিয়ে গাইলেন অমিতাভ বচ্চন (ভিডিও)

বিনোদন ডেস্ক
১১ মে ২০১৯, ১৩:৪৩আপডেট : ১১ মে ২০১৯, ১৯:৫০

শিশু অমিতাভ ও মা তেজি বচ্চন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে গায়ক হিসেবে আগেও পাওয়া গেছে। এবারও গাইলেন এই অভিনেতা।
তবে এবারের গানটি বিশেষ। কারণ, তিনি গেয়েছেন মাকে নিয়ে। মা দিবস (১২ মে) উপলক্ষে পৃথিবীর সকল সংগ্রামী মা’কে নিয়ে তৈরি হয়েছে গানটি।

ইতোমধ্যে এটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। এখানে অমিতাভের সঙ্গে গেয়েছেন অনুজ গার্গ।
গানটি নিয়ে টুইটারে লিখেছেন বর্ষীয়ান এ অভিনেতা। আমিতাভ লেখেন, ‌‘মা দিবসকে নিয়ে এ গানটি আমাদের বিশেষ উৎসর্গ। আমার সঙ্গে গানটি গেয়েছে পরিচালক-প্রযোজক সুজিত সরকারের ছেলে অনুজ গার্গ। এটি লিখেছেন পুনিত শর্মা। আর সঙ্গে আছে আমার কণ্ঠ!’
গানের ভিডিওতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েকজন মা ও তাদের সন্তানের ছবি। পাশাপাশি উল্লেখ করা হয়েছে সেই মায়েদের জন্ম ও মৃত্যুর তারিখ।
এখানে আছেন অমিতাভ বচ্চন ও মা তেজি বচ্চনের ছবিও।
গানটির শেষে রাখা হয়েছে ছোট একটা মন্তব্যও। সেখানে লেখা, ‘তুমি আজও আমার সঙ্গে আছ... মা।’
এদিকে অমিতাভ বচ্চন ইতোমধ্যে শুরু করেছেন রহস্য থ্রিলার ‘চেরে’র শুটিং। যেখানে তার সঙ্গে থাকছেন ইমরান হাশমি। এটি প্রযোজনা করছে আনন্দ পণ্ডিত মোশন পিকচার ও সরস্বতী এন্টারটেইনমেন্ট।
ছবিটি ২০২০ সালের ২১ ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ব্রিটিশ ডায়না অ্যাওয়ার্ডের বিচারক হলেন বাংলাদেশের ফায়েজ
ব্রিটিশ ডায়না অ্যাওয়ার্ডের বিচারক হলেন বাংলাদেশের ফায়েজ
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা
কোটি টাকার ফ্ল্যাট বিক্রির পর এবার ভাড়ার বাসায় প্রীতি জিনতা
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক