অনলাইনে ঈদের সাত দিনে সাত নাটক!

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১০:০৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:০৯

তাহসান, তিশা, জোভান, টয়া, মোশাররফ করিম ও জুঁই (ঘড়ির কাঁটার দিক) প্রিয় তারকার অনবদ্য অভিনয় আর জীবনের নানাবিধ গল্প নিয়ে নির্মিত হয়েছে সাতটি ধারাবাহিক। ঈদ আয়োজনে এগুলো দেখতে পারবেন দর্শকরা।

তবে টেলিভিশন চ্যানেল নয়, এগুলো আসছে ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে। ব্যতিক্রমী এই আয়োজনে থাকবে চারপাশে ঘটে যাওয়া সত্য, সহজ, সাবলীল সুন্দর এবং সৌন্দর্যের গল্প।

ধ্রুব টিভির কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বরাবরের মতো এবারও দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ঈদের নাটকগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ধ্রুব টিভির সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে’।
এই ৭টি নাটকের মধ্যে একটি শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এবং জিয়াউল ফারুক অপূর্ব, মম ও আলিফের অভিনয়ে ‘বাউন্ডুলে’ ।
থাকছে মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘আঙুলে আঙুল’। এতে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। আরফান নিশো ও তানজিন তিশা জুটির রসায়নে থাকছে ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। রোমান্টিক এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তিশা। কাজল আরেফিন অমি'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। আরফান নিশো ও সাবিলা নূরের অভিনয়ে এই নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভিতে।
ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুড বয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিমসহ অনেকে। রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান ও টয়া।

নাটকগুলোর মুক্তির সময়সূচি প্রোমোর মাধ্যমে শিগগিরই প্রকাশ করবে চ্যানেলটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
এবার কোক স্টুডিওর নিরীক্ষার বলি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’, সমালোচনা-নিন্দার ঝড়
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
পাকিস্তানি যুবকের সাথে সম্পর্কে জড়িয়েছেন নীহা!
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’
রূপকথার সাত ভাই চম্পার ‘পারুল’ যেভাবে হয়ে উঠল কোটি শিশুর ‘মীনা’