ঈদে রেডিও সিনেমা!

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১২:৫৯আপডেট : ২৯ মে ২০১৯, ১৭:০৮

রেডিও সিনেমার পোস্টার রেডিও সিনেমা! শুনলে যে কেউই চমকে যেতে পারেন। এমন ঘটনা ঘটতে যাচ্ছে এবারের ঈদে। ‘প্রেমের জোয়ার- দ্য লাভ’ নামে রেডিও সিনেমা আসছে জাগো এফএমে। আর জে মেঘলা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আর জে নীলাঞ্জনা।
তিনি জানান, ঠিক বাংলা সিনেমার আদলে বানানো হচ্ছে ‘প্রেমের জোয়ার- দ্য লাভ’। সিনেমার মজার মজার সংলাপ আর মজার কিছু বিষয়বস্তু উপস্থাপন করা হবে এতে। এছাড়া ‘প্রেম করা এত সহজ না’ শিরোনামে থাকছে একটি প্যারোডি গান। এতে কণ্ঠ দিয়েছেন আর জে নীলাঞ্জনা ও আর জে রোজেন।
রেডিও সিনেমায় অভিনয় করেছেন জাগো এফএমের সব আর জে। আছেন উদয়, মেঘলা, নীলাঞ্জনা,অপূর্ব। ভিলেন হিসেবে থাকছেন অরণ্য শান্ত।

এরই মধ্যে ছবিটির প্রচারের জন্য চার হাজার পোস্টার ছাপানো হয়েছে জানিয়ে মেঘলা বলেন, ‘একটা পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমার জন্য যেরকম প্রচার করা হয়, আমরাও তেমনি এই রেডিও সিনেমার জন্য প্রচারণার কাজ করছি। ঢাকা শহরে যেখানে যেখানে পোস্টার লাগানোর অনুমতি পাওয়া যাবে, সেখানে আমরা পোস্টার লাগাবো।’

অন্যদিকে আর জে উদয় বলেন, ‘আমরা তো সবসময় রেডিওতে একই ধরনের কাজ করি। এবার ঈদে শ্রোতারা ভিন্ন কিছু শুনতে পাবেন। এর আগে রেডিওর জন্য আমরা নাটক করেছি। প্রথমবারের মতো সিনেমা করার অভিজ্ঞতা হলো। সবার টিমওয়ার্ক অসাধারণ ছিল। সিনেমাটা আমাদের শ্রোতাদের ভালো লাগবে।’

জানা যায়, ঈদের পরের দিন ঠিক রাত ১০টায় রেডিও স্টেশনটিতে শোনা যাবে ৩০ মিনিটের এই সিনেমাটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা