হৃদয় খানের ঈদ চমক

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৯, ১৩:১৫ আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৭:৫১

দয়িতা ও হৃদয় ছড়িয়ে পড়ছে ঈদের আমেজ। রং ছাড়াচ্ছে অডিও বাজার। যেখানে সামিল হলেন হৃদয় খান। ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
ইউটিউবে অবমুক্ত করেছেন এটি। শিরোনাম ‘জুয়াড়ি’। দ্বৈত এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দয়িতা দাশগুপ্তা। ফাউজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর-সংগীত করেছেন হৃদয় নিজেই।

‘জুয়াড়ি’ গানটি হৃদয় খানের এইচ কে প্রোডাকশনের ব্যানারে এসেছে।
রোমান্টিক ঘরনার গানটি নিয়ে হৃদয় খান বললেন, ‘গানের ভাবনাটা ভিন্ন। আমার কাছেও গানের কথাগুলো চমৎকার লেগেছে। গতকাল রাতে এটি প্রকাশ করার পর অনেকেই ফোন ও খুদে বার্তায় গানটির প্রশংসা করছে। ‘ঈদকে সামনে রেখে গানটি প্রকাশ করা।’
আপাতত লিরিক্যাল ভিডিও হিসেবে প্রকাশ পেয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

হৃদয় জানালেন, ভক্ত-শ্রোতাদের জন্য আরও কিছু চমক রেখেছেন তিনি। শিগগিরই এগুলো জানাবেন।

এদিকে সম্প্রতি হৃদয় ও পড়শী কণ্ঠ দিয়েছিলেন ‘সাপলুডু’ সিনেমার একটি গানে। হৃদয় জানালেন আগামীকাল ৪ আগস্ট এটি ইউটিউবে অবমুক্ত করা হবে।
গানের লিরিক্যাল ভিডিও:

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ