এই শীতে মুক্তি পাচ্ছে আতিকের ‘মানুষের বাগান’

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৯:১৭আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:২১

পোস্টার গত এক বছর ধরেই নির্মাতা নুরুল আলম আতিক তার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে রেখেছেন। নাম দিয়েছেন ‌‘মানুষের বাগান’।  
কারণটা হলো তার নতুন ছবি। এ নামেই নির্মাণ করেছেন তার চলচ্চিত্র। তাই ফেসবুকে নিজের নামটি রেখেছেন চলচ্চিত্রের নামে।
যেখানে একঝাঁক তারকা অভিনয় করেছেন। সেটির নমুনা পাওয়া গেল ফেসবুকে। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির পোস্টার।
তবে এটা অফিশিয়াল পোস্টার নয়। কিন্তু এর মাধ্যমে দর্শক কিছুটা হলেও চলচ্চিত্রটি সম্পর্কে আঁচ করতে পারবেন।
পোস্টারে স্থান পেয়েছেন জ্যোতিকা জ্যোতি, প্রসূন আজাদ, স্বাগতা, মুনিরা মিঠু, অর্চিতা স্পর্শিয়া, মনোজ কুমারসহ অনেকে।
জানা গেল, ছবির শুটিং শেষ। আগামী শীতেই এটি পর্দায় আসবে।
নুরুল আলম আতিক ছবিটি প্রসঙ্গে বলেছেন, ‘গত বছরের শেষ ভাগ থেকে পুরোদমে চলচ্চিত্রটির কাজ হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের গল্প উঠে আসবে।’
জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে। পোস্টারেও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভিব্যক্তি পাওয়া যায়।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ‘মাস্তুল’
দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ‘মাস্তুল’
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা