প্রথম গানেই এক দিনে এক মিলিয়ন ভিউ!

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১২:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৬:৪৪

শফিকুল, ফজলুর রহমান ও ইমরান

গানের বাজারে মন্দাভাব বেশ কয়েক বছর ধরেই। সেখানে নবীন শিল্পী হিসেবে ‘গানের রাজা’ প্রতিযোগিতায় শফিকুল ইসলামের অভিষেক রাজার মতোই!

গত ৩ আগস্ট সন্ধ্যায় ‌তার গাওয়া প্রথম গান ‘ভাবতে ঘেন্না লাগে’ ইউটিউবে অবমুক্ত হয়। আর প্রথম দিনেই এটি অতিক্রম করলো এক মিলিয়ন ভিউয়ের রেকর্ড!

প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রমের আগেই নবীন শিল্পীর এমন ঘটনা এর আগে ঘটেনি।
লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল।

যে গানের গল্পনির্ভর ভিডিওতে মডেল হয়েছেন দেশের অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। গানটির গল্পে দেখা যায় মৃত্যু আর বিয়ের অসাধারণ এক হৃদয়গ্রাহী ঘটনা।
ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাচ্ছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও শফিকুল, মডেল সারিকা সাবাহ ও বাঁধনকে।
গানটির এই সফলতায় বেশ উচ্ছ্বসিত ইমরান। তিনি বলেন, ‘শফিকুলের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, ও পারবে। ওর কণ্ঠে আমি অন্য এক মায়া খুঁজে পেয়েছি। তারচেয়ে বড় কথা, প্রতিযোগিতায় আমি ওদের বিচারক হিসেবে কাজ করেছি। তখনই সিদ্ধান্ত নিয়েছি, ওদের সবার জন্য কিছু না করতে পারলেও সেরা পাঁচ জনের জন্য করতে চাই। কারণ, আমি দেখেছি রিয়েলিটি শো থেকে অনেক মেধাবী ছেলেমেয়ে বেরিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে। আমি চাই শফিকুলরা সঠিক পথে এগিয়ে যাক।'

গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমার বিচারক ইমরান মাহমুদুল স্যারের সুরে গাইতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। আমি ভাগ্যবান। গানটি মুক্তির পর অনেক প্রশংসা পাচ্ছি। ভাবতে ভালো লাগছে এখন।’
ভাবতে ঘেন্না লাগে:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি