আবার চলচ্চিত্রে গায়ক আগুন

বিনোদন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১৪:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:৩১

‘মায়াবতী’র একটি দৃশ্যে আগুন আগুন গানের জগতে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন প্রায় ২৫ বছরের বেশি সময় হলো। মাঝে নাটক-চলচ্চিত্রের অভিনেতা হিসেবেও পাওয়া গেছে তাকে।
সেই ধারাবাহিকতায় এবার অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। এ ছবিতে সংগীত জগতের একজন হিসেবেই দেখা যাবে তাকে।
পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনে যখন যাকে দরকার তাকেই নিয়েছি। কাহিনির একপর্যায়ে কণ্ঠশিল্পী মায়া বেগমকে (নুসরাত ইমরোজ তিশা) সংগীত পরিচালক আগুন আবিষ্কার করেন। তার কণ্ঠ ও গুণের পরখ করতে চান। কিন্তু চাইলেই কি সব হয়? জীবন তো আর সরলরেখার মতো বহমান নয়। কাহিনিতে শেষ পর্যন্ত জন্ম নেয় নতুন টুইস্ট।’
আগুন সর্বপ্রথম ১৯৯৭ সালে বাবা খান আতাউর রহমানের পরিচালনায় ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০২ সালে হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রে তাকে পাওয়া যায়। সর্বশেষ ২০১৪ সালে আনিসুল হকের উপন্যাস অবলম্বনে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।
আরেকটি দৃশ্যে আগুনের নির্দেশনায় গান রেকর্ড করছেন তিশা টানা ৫ বছর পর ফের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আগুন বলেন, ‘আমার অভিনীত চলচ্চিত্রগুলোর তালিকা দেখলেই বুঝবেন বিশেষ কিছু না হলে আমি বড় পর্দায় কখনও অভিনয় করিনি। অরুণদার এ কাজটি ভালো হবে এই বিশ্বাস থেকেই করেছি। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।’
অরুণ চৌধুরীর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মায়াবতী’ চলচ্চিত্রে তিশার নায়ক ইয়াশ রোহান। আসছে ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তির সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ‘মায়াবতী’ টিম। এ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
কসমিক রোমান্স ও স্পেস ড্রামা: ঢালিউডে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অংশু!
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
রাশমিকার নতুন নাম শুনে বিতর্কে নেটিজেনরা
রাশমিকার নতুন নাম শুনে বিতর্কে নেটিজেনরা