২৭ সেপ্টেম্বর ঢাকায় ‘মীরাক্কেল’-এর অডিশন

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩০

‘মীরাক্কেল’ মঞ্চে মীর আফসার আলি ও ইশতিয়াক নাসির পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-বাংলার দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ এবারও অংশ নিতে পারবেন বাংলাদেশি প্রতিযোগীরা।
ঢাকায় এর অডিশন আয়োজন করা হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর এটি হবে গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মীরাক্কেলের সাবেক প্রতিযোগী ও মেন্টর ইশতিয়াক নাসির।
তিনি বলেন, ‘এবার অডিশন হবে শুধু ঢাকাতে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অডিশন চলবে। আর এতে প্রধান বিচারক হিসেবে থাকছেন মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি। তাকে সহযোগিতা করবো আমি ও সংগীত তিওয়ারি।’
এবার মীরাক্কেলের দশম সিজন শুরু হচ্ছে। এবার শুধু একদিনই অডিশন হবে। তাই যারা মীরাক্কেলে অংশ নিতে আগ্রহী অবশ্যই তারা এই অডিশন মিস না করার অনুরোধ করলেন ইশতিয়াক।
২০০৬ সালে যাত্রা শুরু করে ‘মীরাক্কেল’। এ পর্যন্ত ৯টি সিজন শেষ হয়েছে এই স্ট্যান্ডআপ কমেডির। এর বিভিন্ন সিজনে বিচারকের আসনে দেখা গেছে, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়কে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপক ও আরজে মীর আফসার আলি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
যুক্তরাজ্য মাতাতে দুই কনসার্টে ওয়ারফেজ
যুক্তরাজ্য মাতাতে দুই কনসার্টে ওয়ারফেজ
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ, একসঙ্গে দুই সিনেমার ঘোষণা
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ, একসঙ্গে দুই সিনেমার ঘোষণা
‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’, বন্যা নিয়ে সতর্ক করলেন জয়া আহসান
‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’, বন্যা নিয়ে সতর্ক করলেন জয়া আহসান
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া
প্রথমবারের মতো অভিনয়ে এলেন জামাল ভূঁইয়া