বিটিভিতে মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

বিটিভিতে মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’ আজ (২৮ সেপ্টেম্বর) শুভ মহালয়া। মহালয়া মানে দুর্গাপূজার দিন গণনা। মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজবে আজ থেকেই।
এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। যার মধ্যে অন্যতম অনুষ্ঠানের নাম ‘শারদপ্রাতে’। এটি প্রচার হবে শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে।
সুমন সাহার গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটিতে চন্ডি পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেন গুপ্ত ও বিজন মিস্ত্রী।
‘দুর্গে দুর্গে’ গানের সাথে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াংকা রেচেল।
বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ এরশাদ হোসেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
অ্যাকশন দৃশ্যে ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকা, গড়লেন নতুন ইতিহাস
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
রক্ত-গুলির বদলে প্রেম, ‘টক্সিক’-এ ‘কেজিএফ’খ্যাত যশের নতুন রূপ
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই