বাবা হলেন তপু, নাম রেখেছেন তরি

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৮:০৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৯:৫৩

বাবা হলেন তপু, নাম রেখেছেন তরি প্রথম সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তপু। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী নাজিবা সেলিম ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন।
মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন, জানালেন তপু।
আরও জানান, কন্যার নাম রেখেছেন তরি। নামটি নেওয়া হয়েছে তারই সুপারহিট গান ‘এক পায়ে নূপুর’ থেকে। যে গানের একটি লাইন ছিল এমন- ‘তোমার ছোট তরি বলো, নেবে কি...’। নামের বিষয়টি তপুর স্ত্রী নাজিবা সেলিম বিয়ের পরপরই চূড়ান্ত করেন।
২০১২ সালের ২৪ আগস্ট তপু ও নাজিবা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
বাবা হওয়ার প্রতিক্রিয়ায় তপু বলেন, ‘এই অনুভূতিটা একদম অন্যরকম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আসলে বাবা হওয়ার পর বুঝতে পারছি আমাদের বাবা-মা কতটা কষ্ট করেছেন। যাই হোক, সবাই আমাদের তরির জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ‘এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি’- এই এক গান দিয়েই দেশজোড়া খ্যাতি পেয়ে যান সংগীতশিল্পী তপু। এরপরও বেশ কিছু হিট ও ভালো গান উপহার দেন তিনি। অভিনয় করেন চলচ্চিত্রেও।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
ভারতের মাটিতে শাহরুখ খানকে পেছনে ফেললো স্পাইডারম্যান
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা