অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ সরাসরি জিটিভিতে

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৭:১৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৭:২৬

উদ্বোধনী আয়োজন ২৭২টা স্কুল নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামীকাল ২৮ অক্টোবর এই প্রতিযোগিতার কোয়ার্টার থেকে সব খেলা সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। 
কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল থাকছে ৮টি ম্যাচ। এগুলোর মধ্যে আছে- ২৮ অক্টোবর কোয়ার্টারফাইনাল, ২৯ অক্টোবর সেমি ফাইনাল, ৩০ অক্টোবর ৩য় স্থান নির্ধারণী এবং এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেলটি। তারা জানায়, এর পাশাপাশি স্টেডিয়াম থেকে চ্যানেলটি সম্প্রচার করবে বিশেষ টক শো। এটি ম্যাচের শুরুতে দেখানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাহফুজুল আলম।
জানা যায়, অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ছয় কিশোর ফুটবলার ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটির একাডেমিতে অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।
এ জন্য চলতি বছর আরও বড় পরিসরে চলছে আয়োজন। এবার ভাগ্যবান সেই ছয় কিশোরকে খুঁজে বের করতে ২৭২টি স্কুলকে বেছে নেওয়া হওয়া হয়েছে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়