ভারতীয় টিভিতে নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ১০:০০আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৬:৫১

‘বিবাহ অভিযান’-এর অন্যতম চরিত্রগুলো টলিউড আর ঢালিউড—সমানতালে কাজ করছেন ঢাকার মেয়ে নুসরাত ফারিয়া। মাঝে ভারতীয় টিভির জন্য বিজ্ঞাপনেও হাজির হয়েছেন। এবার দেশটির টিভিতে দেখানো হবে তার নতুন চলচ্চিত্র ‘বিবাহ অভিযান’।
আগামী ২৪ নভেম্বর দুপুর ১টায় পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জলসা মুভিজে দেখানো হবে ‘বিবাহ অভিযান’ চলচ্চিত্রটি।
যেখানে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা।
টেলিভিশনে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। তিনি বলেন, ‘গত জুনে ছবিটি ভারতে মুক্তি পায়। এরপর আগামী ২৪ নভেম্বর টেলিভিশনে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’
এর আগে ছবিটি গত জুলাইয়ে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশেও প্রদর্শিত হয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। ‘বিবাহ অভিযান’-এ দুই বন্ধু অনুপম ও রজতের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষকে। আর এই দুই বন্ধুর বউ রাই ও মায়ার ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়া ও সোহিনী সরকারকে। বুলেট সিং ও মালতীর চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
এর মাধ্যমে নুসরাত ফারিয়া প্রথমবারের মতো একক প্রযোজনার ভারতীয় ছবিতে অভিনয় করেছিলেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’