শ্যামল-শিবাকে নিয়ে সিনেমা ‘এনকাউন্টার’

বিনোদন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৮:০৯

একটি দৃশ্যে শিবা ও শ্যামল এবার বড় পর্দার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। আর তার বিপরীতে আছেন নায়িকা শিবা আলী খান।
চলচ্চিত্রের নাম ‌‘এনকাউন্টার’।
আন্ডার ওয়ার্ল্ডের গল্প নিয়ে এটি নির্মাণ করছেন অনিরুদ্ধ রাসেল। ভারটেক্স প্রোডাকশন হাউজের প্রযোজনায় সিনেমার কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর।
জানা যায়, সিনেমার শুটিং এরই মধ্যে আশিরভাগ শেষ হয়েছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় প্রসঙ্গে শ্যামল বললেন, ‘‘এর আগে ‘গেরিলা’ সিনেমায় ছোট একটি চরিত্রে এসেছিলাম। তবে এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করছি। ভালো লাগছে।’’
এর গল্পে দেখা যাবে, নেশা ও মাদকে আক্রান্ত সারাদেশ। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও কোনও সমাধান মিলছে না। কতিপয় অসাধু মানুষ এই অন্ধকার সাম্রাজ্যের পেছনে কলকাঠি নাড়ে। এদেরই একজন হলদি মাখন। ইয়াবা থেকে শুরু করে সব মাদকের সম্রাট। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে নির্বিঘ্নে মাদক সাম্রাজ্য পরিচালনা করে হলদি মাখন। আর এই কাজে হলদি মাখনের মূল ভরসা সিয়াম নামের এক যুবক। ঘটনাচক্রে গার্মেন্টস কর্মী খুশির সঙ্গে পরিচয় হয় সিয়ামের। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এদিকে শ্যামলের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শিবা। এর আগে শাকিব খানের বিপরীতে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন অগ্নিপথ’-এ অভিনয় করেছেন তিনি।
শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ।
ছবিটি ২০২০ সালের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলার সম্মাননার মঞ্চে এবার রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো
শিল্পকলার সম্মাননার মঞ্চে এবার রুনা লায়লা, গাইবেন জীবনের সেরা গানগুলো
সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’
সম্পর্কের টানাপোড়েনে এক ‘পথহারা মন’
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’