যেভাবে করবেন ফোকফেস্টের নিবন্ধন

বিনোদন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৮:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:২৩

ফোক ফেস্ট-এর ব্যানার বুধবার (৬ নভেম্বর) থেকে শুরু হলো ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’-এর নিবন্ধন প্রক্রিয়া।
আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন জানায়, ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। এটি করা যাবে এই ঠিকানায় www.dhakainternationalfolkfest.com
প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম।
এটি করতে লাগবে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রদত্ত ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস।
উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে। এ ছাড়া ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য।
পঞ্চমবারের মতো এবারও ঢাকায় বসছে লোকগানের আন্তর্জাতিক আয়োজন ‌‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।
উৎসব চলবে আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।
আর বরাবরের মতো এবারও হাজির হচ্ছেন বিভিন্ন দেশের লোকগানের সেরা শিল্পীরা। তাদের মধ্যে এবারের আসরে অন্যতম চমক হিসেবে থাকছেন ভারতের পাঞ্জাবের ভাংরা গানের জনপ্রিয় শিল্পী দালের মেহেদি।
আরও আছে পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ। আর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাফি, শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্যদল প্রভৃতি।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, এবার বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে দুই শতাধিক লোকশিল্পী ও কলাকুশলী যোগ দেবেন।
লোকগানকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট'।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা