‘নরেন বিশ্বাস পদক’ পাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ০০:১০আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০০:১০

জয়ন্ত চট্টোপাধ্যায় দেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলন’। প্রতি বছরের মতো এবারও এই সংগঠন থেকে দেওয়া হচ্ছে নরেন বিশ্বাস পদক-২০১৯।

আবৃত্তি ও অভিনয়শিল্পে অবদানের জন্য এবার এই পদকটি দেওয়া হচ্ছে জয়ন্ত চট্টোপাধ্যায়কে।
শুক্রবার (১৫ নভেম্বর) কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক জাহীদ রেজা নূর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কণ্ঠশীলনের সভাপতি সনজীদা খাতুনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ পদক দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাহিত্যিক সেলিনা হোসেন ও কবি হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে দেশের বরেণ্য আবৃত্তিকারেরা আবৃত্তি পরিবেশন করবেন। কণ্ঠশীলনের পক্ষ থেকে থাকবে জয়ন্ত চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ও গদ্য আবৃত্তি-পাঠ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র