গ্যেটে ইনস্টিটিউটে দুই নারী নির্মাতার দুই প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ০৯:১০ আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:২৯

যে গল্পের শেষ নেই-এর একটি দৃশ্য চলতি বছরের জানুয়ারিতে নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শন ও তাদের সঙ্গে সরাসরি কথোপকথনের নতুন এক প্লাটফর্ম হিসেবে আসে ‘থ্রু হার আইস’।

চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও উপস্থাপক সামিয়া জামানের উদ্যোগে ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় প্রতি মাসের তৃতীয় রবিবার এই আয়োজনের করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার দেখানো হবে দুটি প্রামাণ্যচিত্র।
এগুলো হলো- ‘আমাকে বলতে দাও’ ও ‘যে গল্পের শেষ নেই’।
বিষয়টি নিশ্চিত করেছে গ্যেটে ইনস্টিটিউট। তারা জানায়, আগামী ২৪ নভেম্বর বিকাল ৫টায় এগুলো শুরু হবে। পাশাপাশি একটি মিউজিক ভিডিও দেখানো হবে।

৪০ মিনিটের প্রামাণ্যচিত্র ‘আমাকে বলতে দাও’ নির্মাণ করেছেন ফাউজিয়া খান। এটি ২০০৫-০৬ সালে নির্মিত। ‘যে গল্পের শেষ নেই-এর নির্মাতা নিহার সুলতানা। ২০১২-১৪ সালে তৈরি এই প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য ৫৪ মিনিট।

আর মিউজিক ভিডিওটি হলো ফাউজিয়া খানের ‘‘সবক’টা জানালা খুলে দাও না’’।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
পাঁচ বছর পর ফের শীর্ষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পেছনে ফেলল ‘অ্যাভাটার’
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ