প্রেমের কথা স্বীকার, জয়ার বিয়ে আগামী বছর!

বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৩:১১আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৮

জয়া আহসান। ছবি- সংগৃহীত ওপার বাংলার দু'-একজনের সঙ্গে জয়া আহসানের প্রেম নিয়ে গুজব এপার বাংলাতেও এসেছে। তবে বাংলাদেশি মেয়ে হৃদয়ঘটিত বিষয়ে মন দিয়েছেন এ বাংলাতেই।
জয়া জানালেন, প্রেম করছেন তিনি। ছেলে বাংলাদেশি। তবে মিডিয়ার কেউ নন।

সম্প্রতি কলকাতার রোমান্টিক ছবি ‘রবিবার’ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আড্ডা মেতেছিলেন এর তারকা প্রসেনজিৎ ও জয়া। সেখানেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন?

এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এতকিছু কে বললেন?’ এরপর প্রশ্ন রাখা হয়, তাহলে কি সংবাদটি গুজব?

জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তুমুল জনপ্রিয় জয়া আহসান। তাই সেখানেও প্রেমের কথা বারবার চাউর হয়েছে।

এদিকে জয়া এখন বেশ ব্যস্ত কলকাতাতে। তার ‘রবিবার’ ছবি আগামী ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ।

অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই—মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই—মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক